তৃণমূলের সঙ্গেই আছি, কাঁকসার সমাবেশে জানালো মতুয়ারা
দি নিউজ লায়ন ; বাংলায় মতুয়াদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা এবং ইতিমধ্যেই মতুয়াদের জন্য কি কাজ করা হয়েছে তার প্রচারের জন্য শুক্রবার পশ্চিম বর্ধমানের কাঁকসায় মতুয়াদের নিয়ে সমাবেশ করল তৃণমূল। কয়েক হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষ এদিনের সমাবেশে যোগ দেন।
কাঁকসার বিডিও অফিস সংলগ্ন এস এইচ জি প্রেক্ষাগৃহে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মতুয়া সম্প্রদায়ের জন্য কি কি পরিকল্পনা নিয়েছেন এবং কোন কোন পরিকল্পনায় ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে সেই সমস্ত কিছুকে দিনের সমাবেশে তুলে ধরেন তৃণমূল নেতৃত্ব পাশাপাশি বিজেপি ও তাদের সঙ্গে প্রতারণা করেছে ভুল বুঝিয়ে ভোট পাওয়ার রাজনীতি করছে সে বিষয়ে সতর্ক করা হয় তাদের বিজেপির ঘোষণা দেওয়ার আর্জি জানানো হয় মতুয়াদের।
এদিনের সমাবেশে সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সাংগঠনিক সম্পাদক স্বপন গোঁসাই বলেন,'আমরা রাজ্য সরকারের কাছ থেকে সমস্ত সুবিধা পেয়েছি। আমাদের যা দাবি ছিল তার বাইরেও মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক কাজ করেছেন। এর জন্য আমরা ওর কাছে ঋণী। আগামী ১০০ বছর তৃণমূলকে ভোট দিলেও সেই ঋণ শোধ হবেনা। আমরা মমতার সঙ্গে ছিলাম,আছি এবং থাকব।

Post a Comment